Sylhet Today 24 PRINT

‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

৫২ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর।

শুক্রবার (৩০ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

মিররসহ একাধিক গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে। ব্যান্ডটির সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হঠাৎ এবং দুঃখজনক’ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের।

ব্যান্ডটি জানায়, এমন একটি খবর আমরা নিজেরাও বিশ্বাস করতে পারছি না এবং আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে। ড্যানিয়েল ম্যুর আমাদের অনেক দিয়েছেন এবং আমরা তাকে ভীষণ ভালোবাসি। তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।

১৯৯৫ সালে ‘ক্রেজি পি’ ব্যান্ড দলটি যাত্রা শুরু করে। ২০০২ সালে ক্রেজি পি-এ যোগ দেন ড্যানিয়েল ম্যুর। অস্ট্রেলিয়ায় তাদের একটা বড় ফ্যানবেজ ছিল। ৬ টি অ্যালবামের পাশাপাশি বেশ কিছু সিঙ্গেল গানও প্রকাশ করে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.