Sylhet Today 24 PRINT

এভাবেই নেচে নেচে ফটোশুট করেন মাহিয়া মাহি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

পরনে কালো-খয়েরি রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। চোখে কাজল, মুখে হাসি। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। এ গানের সঙ্গে নাচছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নিজের ফেসবুকে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

তাতে এমন দৃশ্য দেখা যায়। নেট দুনিয়ায় যা এখন রীতিমতো ভাইরাল।

মাহি ভিডিওটির ক্যাপশনে লেখেছেন— ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’

ভিডিওতে মাহির লুক, অভিব্যক্তি ও নাচ দেখে ফেসবুকে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।

মাহিয়া মাহির এই নাচের ভিডিও দেখে অনেকেই অনেক মন্তব্য করলেও সবগুলো মন্তব্যের উত্তর দেননি এই চিত্রনায়িকা।

তবে গণমাধ্যমে মাহিয়া মাহি বলেন, “আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। খুব বেশি কাজ আমার দরকার নেই। ভারতে যেমন ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘কাল্কি’-এর জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে, তেমনি আমি অপেক্ষা করতে চাই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দেয়, তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.