Sylhet Today 24 PRINT

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২৪

এ বছরের গোড়ার দিকেই তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের পর এবার মিঠুন চক্রবর্তীর ঝুলিতে যোগ হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার।

গতকাল সোমবার সকালে টুইট করে এই খবর জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি, সেখান থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনো কল্পনা করতে পারিনি এত বড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’

প্রসঙ্গত, এর আগে বাঙালি হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর এবার এই পুরস্কার যাচ্ছে আরও এক বাঙালির কাছে। আর তিনি হলেন মিঠুন চক্রবর্তী। এই পুরস্কার প্রাপক হিসেবে তার নাম ঘোষণা হওয়ায় আপ্লুত বলে জানান ‘মহাগুরু’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.