Sylhet Today 24 PRINT

রাধিকার নতুন রূপ

বিনোদন ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৬

কলকাতার বাংলা ছবি ‘অন্তহীন’র সাংবাদিক থেকে ‘বদলাপুর’র সাহসী চরিত্র। আবার নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘মাঝি’ ছবিতে তাকে গ্রাম্য রমণী হিসেবে দেখা গিয়েছিল।

এমনকি ‘অহল্যা’ নামের স্বল্পদৈর্ঘ্য ছবিতেও বেশ মানিয়ে গিয়েছিলেন রাধিকা আপতে। এবার তিনি আসছেনে আরেকটু ভিন্ন রূপে।

নতুন ছবির নাম ‘পার্চড’। এতে তাকে পাওয়া যাবে এক রাজস্থানি নারীর চরিত্রে। পুরুষের হাতে অত্যাচারিত হতে হতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে লিপ্ত হন রাধিকা। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।

এতে অন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়কে। এটা পরিচালনা করছেন লীনা যাদব।

এরমধ্যে চলচ্চিত্রটির ট্রেলার সহ বেশ কিছু ফটোশ্যুট অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে রাধিকাকে বেশ সাদামাটাভাবেই দেখা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.