Sylhet Today 24 PRINT

আলোচনায় মিমের \'সুইটহার্ট\' (ভিডিও)

বিনোদন ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৬

আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চিত্রনায়ক রিয়াজ, বাপ্পি চৌধুরী আর বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা‘সুইটহার্ট’। এই ছবিতে মিমের সঙ্গে বাপ্পি প্রথমবার জুটি বাঁধলেন।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমার ট্রেলার শনিবার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। টাইগার মিডিয়ার চ্যানেলে ট্রেলারটি প্রকাশ হওয়ার পরেই ছবিটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল আরও বেড়েছে।

ডিজিটাল মুভিজের প্রযোজনায় ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছে টাইগার মিডিয়া। বাপ্পি, মিম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা, উৎপল-সহ আরও অনেকে।

ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে এই সিনেমার গল্প তৈরি করা হয়েছে। একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ এই সিনেমার মধ্যদিয়ে ফের বড় পর্দায় আসছেন।

এদিকে এই সিনেমার একটি গানে প্লেব্যাক সিঙ্গার হয়েছেন জেমস। জেমসের গাওয়া বিধাতা শিরোনামের গানটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমার বেশকিছু দৃশ্যের শুটিং হয়েছে ব্যাংককে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.