Sylhet Today 24 PRINT

ক্যাটরিনার আক্ষেপ!

বিনোদন ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৬

আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত খবরে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি বরং আরও ভালো কিছু আশা করেছিলাম- এভাবেই নিজের আক্ষেপের কথা জানালেন বলিউড সুন্দরি ক্যাটরিনা কাইফ।

রনবীর কাপুরের সঙ্গে তাঁর 'ব্রেক-আপ' নিয়ে গত কিছুদিন ধরেই বলিউডে চলছে জোর গুঞ্জন। আর এই গুঞ্জনের মধ্যেই ক্যাটরিনা কাইফ জানালেন, তিনি 'সিঙ্গেল'।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি অন্য নারীদের মতোই। যখন আপনি কাজ করছেন আপনি চাইবেন যাতে সবাই আপনার কাজ নিয়ে, ক্যারিয়ার নিয়ে কথা বলে। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই জানে যে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠবে। আর যখন এসব বিষয় নিয়ে কথা ওঠে তখন এমনই হয়।'
 
নিজের সম্পর্কের বিষয়ে ক্যাটরিনা আরও বলেন, 'আমি আগেও এটা বলেছি এবং আবারও বলছি- আমি বিশ্বাস করি আপনার যতোক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আপনি সিঙ্গেল। আমার এখনও বিয়ে হয়নি...আর কারও সঙ্গে আমার সম্পর্কও নেই।'
 
ক্যাটরিনা বর্তমানে তার আগামী ছবি 'ফিতুর'-এর প্রচারণায় ব্যস্ত। অভিষেক কাপুর পরিচালিত ছবিটি আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। সূত্র: দি ইকোনমিক টাইমস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.