Sylhet Today 24 PRINT

নিউজ টুয়েন্টিফোরের চিফ রিপোর্টার নাজনীন মুন্নী

ওয়েব ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৬

বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক নতুন টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন জনপ্রিয় রিপোর্টার ও উপস্থাপক নাজনীন মুন্নী। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে চ্যানেলটিতে চিফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন।

নাজনীন মুন্নী টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন একুশে টিভির মাধ্যমে। চ্যানেলটির জনপ্রিয় বিজনেস শো 'একুশে বিজনেস' এর উপস্থাপক ছিলেন তিনি। পরবর্তীতে আরটিভি ও যমুনা টিভিতে কাজ করেন। নিউজ টুয়েন্টিফোরে যোগ দেয়ার আগ পর্যন্ত চ্যানেল ৭১-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এই চ্যানেলের 'বাংলাদেশ সংযোগ' অনুষ্ঠানের উপস্থাপনা ছাড়াও নিয়মিত সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে নাজনীন মুন্নী বলেন, ‘আসলে সকল জায়গায় তরুণরাই নেতৃত্বে এখন সফল। এরই ধারাবাহিকতায় নিজেও সফল হতে চাই এবং নিউজ টুয়েন্টিফোরকেও সফলতার জায়গায় নিয়ে যেতে চাই। এটা আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ। '

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.