Sylhet Today 24 PRINT

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ,আহত স্ত্রী ও মা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ নিজ বাড়িতে আজ সকালে ডাকাতদের গুলিতে আহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী ও মা।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জিরাবোতে ডাকাতির উদ্দেশে আজাদের বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তিনি।

তপু খান জানান, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত আজাদের বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। যার শব্দে বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে যায়। এ সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজাদের জ্ঞান ফিরেছে। তবে তার স্ত্রী এবং মায়ের চিকিৎসা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.