Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুকে সম্মান জানানোয় ৩০ বিশিষ্টজনকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা, ঢাবিতে কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২৫

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করায় সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট অঙ্গনের ব্যক্তিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছে তাদের ছবিতে জুতা মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একদল উশৃঙ্খল শিক্ষার্থী।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আখ্যা দেওয়া ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচির একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহিদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন’ লেখা রয়েছে।

এই তালিকায় সাংস্কৃতিক ও গণমাধ্যমের অঙ্গনের ৩০ বিশিষ্টজনের নাম রয়েছে।

ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমি কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওন।

এছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, ফারাবী হাফিজ, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ডদল আর্টসেলের লিংকন এবং নাট্যকার সুমন আনোয়ার।

আয়োজকদের একজন আব্দুল ওয়াহেদ জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.