নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
ফেসবুকে দেওয়া চিত্রনায়িকা পরীমনির এক স্ট্যাটাস নিয়ে চলছে ব্যাপক আলোচনা। শুক্রবার বিকেলে এই স্ট্যাটাসটি আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে লিখেন বলে ধারণা করছেন নেটিজেনরা।
যদিও স্ট্যাটাসে কারো নাম উল্রেখ করেননি পরী।
কারো নাম উল্লেখ না করে দেওয়া ওই স্ট্যাটাসে পরীমনি লিখেন- ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।
পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন । বাপরে বাপ কি জিনিস এটা।’
পরীমনির ওই স্ট্যাটাসটিতে রাত পৌনে ১১ টা পর্যন্ত ১লাখ ১২৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। প্রায় ২৫ হাজার জন মন্তব্য করেছেন। আর শেয়ার করেছেন ৩ হাজার ৬শ’জন। মন্তব্যের ঘরে অনেকেই অপু বিশ্বাসকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। আবার কেউ কেই পরীমনির একাধিক প্রেম নিয়েও সমালোচনা করছেন।
প্রসঙ্গত, সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হওয়া নিয়ে সমালোচনা হচ্ছে। এরআগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অপু নিজেকে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়েছিলেন। এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই সমালোচনা করছেন। পরীমনি স্ট্যাটাস এই বিয়িটি ইঙ্গিত করেই বলে ধারণা করা হচ্ছে।