Sylhet Today 24 PRINT

দেশের প্রেসিডেন্ট হতে চান ক্যাটরিনা

বিনোদন ডেস্ক  |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

বলিউডে একের পর সিনেমার মাধ্যমে নিজের অবস্থান আরো পাকাপোক্ত করছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সমালোচকদের নানা সমালোচনার মাঝেও নিজেকে নিয়ে গেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রীদের কাতারে।

ক্যাটরিনার পরবর্তী সিনেমা অভিষেক কাপুর পরিচালিত ফিতুর। সিনেমাটি চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশন’ উপন্যাসের আধুনিক সংস্করণ। সিনেমাটিতে ফিরদাউস নামে একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।

বর্তমানে ফিতুর সিনেমার প্রচারণা করছেন ক্যাটরিনা। সেই ধারাবাহিকতায় ‘ইয়ার মেরা সুপারস্টার’ টিভি শোয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানে চলচ্চিত্র ছাড়াও তার মনে আর কি পগালামি চিন্তা রয়েছে? এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘আমি একটি দেশের প্রেসিডেন্ট হতে চাই। এখন আমার মনের পাগলামি চিন্তা এটিই।’

তিনি আরো বলেন, ‘আমি যদি একবার কোনো কিছু সিদ্ধান্ত নিই, সেটি করেই ছাড়ি। দেখা যাক এবার কি হয়। বলা যায় না।’

ক্যাটরিনা কাইফ , আদিত্য রয় কাপুর এবং টাবু অভিনীত ফিতুর সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.