Sylhet Today 24 PRINT

ছেলে-মেয়েকে নিয়ে ওমরাহ পালনে চিত্রনায়িকা শিল্পী

বিনোদন ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২৫

নব্বই দশকের ব্যস্ত ও জনপ্রিয় চিত্রনায়িকা আনজুমান আরা শিল্পী। সিনেমা থেকে বহু আগে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। মন দিয়েছেন সংসারে। ২০০১ সালের শেষের দিকে মুক্তি পায় তার শেষ সিনেমা। এত বছর কেটে গেছে, তবু এখনো ‘প্রিয়জন’ সিনেমার অভিনেত্রীকে খোঁজেন দর্শকেরা। এখন স্বামী, সন্তান ও সংসার নিয়েই তার সব ব্যস্ততা।

ভালোবেসে বিয়ে করেছিলেন শিল্পী। একমাত্র ছেলে সানাদ ইকবাল আর একমাত্র মেয়ে অ্যাঞ্জেলিনা ইকবাল নিয়ে এখন তার গোটা ভুবন। তাদের সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের পথে রওনা হলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.