Sylhet Today 24 PRINT

খালেদা জিয়া’র মৃত্যুতে পিছিয়েছে ‘হার্ডডিস্ক’-এর রিলিজ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে পিছিয়ে গেছে ব্যান্ড দল ‘অমম’-এর প্রথম অ্যালবামের রিলিজ। ‘হার্ডডিস্ক’ নামের ওই অ্যালবামটি ৩১ ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিলো।

এই তথ্য জানিয়ে ‘অমম’-এর ব্যান্ড ম্যানেজার প্রান্তর চৌধুরী বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশবাসীর মতো আমরাও শোকাহত। একারণে আমরা অ্যালবামের রিলিজ পিছিয়েছে দিয়েছি। অ্যালবামটি আগামী ৬ জানুয়ারি রিলিজ করা হবে।

এই অ্যালবামে ৬টি গান রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.