Sylhet Today 24 PRINT

পরীমনির ‘শীত নাই’

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২৬

বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়। পর্দার বাইরেও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় এই নায়িকাকে।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি।

শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শীত নাই’, সঙ্গে যোগ করেছেন একটি ভালোবাসার ইমোজি, যা ভক্তদের বাড়তি মনোযোগ কেড়েছে।

ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে আছেন তিনি। পরীমণির পরনে ছিল ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, চোখে রোদচশমা। সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এই গ্ল্যামারাস লুক মুহূর্তেই নজর কাড়ে।

জানা যায়, একটি জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। পর্দায় ফেরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.