Sylhet Today 24 PRINT

বিয়ের মাসখানেক পর মা হতে যাওয়ার খবর দিলেন রাশমিকা!

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৬

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হয়েছে মাস খানেক হলো। এমন সময়ে তাদের একটি রহস্যময় পোস্ট; যা ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়। ভক্ত-নেটিজেনদের ধারণা, নতুন অতিথি আসতে চলেছে এই দম্পতির ঘরে।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, রাশমিকা মান্দানা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাঝখানে একজন পুরুষ এবং তার একপাশে একজন নারী দাঁড়িয়ে আছেন। তাদের পাশেই একটি সূর্যমুখী ফুলের মতো কার্টুন চরিত্র দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’। সাথে একটি ভালোবাসার ইমোজি।

এই পোস্টের পরই অনুরাগী মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই ধারণা করছেন, বিজয় ও রাশমিকা হয়তো বাবা-মা হতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো এই দম্পতির পক্ষ থেকে সরাসরি কোনো ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের এক মাস পূর্ণ হওয়ায় তাদের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতেও দেখায যায়। এমন সময়ে রাশমিকার এই রহস্যময় পোস্ট! তবে শুধু প্রশংসাই নয়, মন্তব্যঘরে নেটিজেনদের কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। কেউ কেউ বলিউডের আলিয়া ভাটের উদাহরণ টেনে রাশমিকার বিয়ের আগের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পোস্টটিতে ‘টেরিবলি টাইনি’ নামক একটি ক্রিয়েটিভ অ্যাকাউন্টকে ট্যাগ করায় অনেক ভক্ত মনে করছেন, এটি হয়তো তাদের নতুন কোনো কাজের প্রচারণার অংশও হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.