Sylhet Today 24 PRINT

সানি লিওনের হুমকি হয়ে আসছেন তাহমিনা!

বিনোদন ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

বলিউডের ছবিতে খোলামেলা দৃশ্যের জন্যে সানি লিওনের বিকল্প হিসেবে এবার বলিউডে পা রাখতে চলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মডেল তাহমিনা আফজাল। আর তা হলে খোলামেলা দৃশ্যে দুর্দান্ত সাহসী তাহমিনা হয়ে উঠতে পারেন বলিউডের আরেক অভিনেত্রী সাবেক পর্নস্টার সানি লিওনের জন্য হুমকি।
 
বলিউডের রূপালি পর্দায় সানি লিওনের খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে যৌন আবেদননির্ভর ছবিতে নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথমেই থাকছেন সানি।
 
এবার সানি লিওনকে টেক্কা দিতে শিগগিরই বলিউডে পা রাখছেন 'হট বেব' তাহমিনা।
 
পাকিস্তানি তাহমিনা আফজাল শুধু নামি মডেলই নন, দুর্দান্ত সফটবল খেলোয়াড়ও। মার্কিন যুক্তরাষ্ট্রে কেটেছে তার ছোটবেলা। খেলাধুলার জন্য নিউইয়র্কে স্কলারশিপও পেয়েছেন। পড়াশোনায় ব্যাচেলর ডিগ্রি শেষ করে মডেলিং ক্যারিয়ারকেই বেছে নেন।
 
কয়েকটি মিউজিক ভিডিওতে সাহসী লুকের কারণে দুনিয়া-জুড়ে বিতর্কিত তাহমিনা আফজাল। পাকিস্তানেও তুমুল সমালোচনার মুখে পড়েন।
 
যদিও সেসব সমালোচনাকে উড়িয়ে দিয়ে দুই সন্তানের জননী ৩০ বছর বয়সী তাহমিনার বক্তব্য, ‌'নিজের সুন্দর শরীরটা দেখিয়ে কারো কোনো ক্ষতি তো করছি না। আমার সমর্থনে কয়েক হাজার পুরুষ পাশে রয়েছেন।'
 
তাহমিনা আরও বলেন, 'আমার পরিবারও পাশে রয়েছে। তাই সমালোচনাকে ভয় পাই না।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.