Sylhet Today 24 PRINT

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘বেলাশেষে’

বিনোদন ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ভারতে ব্যাপক জনপ্রিয়তার প্রেক্ষিতে এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে পারিবারিক মেলোড্রামা 'বেলাশেষে'। চলতি মাসের ২৬ তারিখে দেশে মুভিটি মুক্তি পাচ্ছে বলে আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। মুভিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

'বেলাশেষে' মুভিটি মূলত এক প্রৌঢ় দম্পতির সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে নির্মিত। এর মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। এর দীর্ঘ ৩০ বছর আগে 'ঘরে বাইরে' নামে একটি মুভিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

মুভিটিতে এছাড়া একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়া আছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা, খরাজ মুখোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.