Sylhet Today 24 PRINT

তসিবার নতুন গান ‘মন বেফানা’

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৬

‘নয়া দামান’ খ্যাত কণ্ঠশিল্পী তসিবা বেগম এবার হাজির হয়েছেন নতুন গান নিয়ে। শিল্পী আশরাফুল পাভেলের সাথে দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে তসিবার নতুন গান ‘মন বেফানা’।

গানটির কথা ও সুর করেছেন মো. আকাশ আলম। দ্বৈত কণ্ঠ দিয়েছেন তসিবা বেগম ও আশরাফুল পাভেল। গানটির সংগীতায়োজন করেছেন আশরাফুল পাভেল নিজেই।

বাংলাদেশ ও ফ্রান্সের মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে গানটির ভিডিও। চিত্রগ্রহণ করেছেন আরিয়ান (বাংলাদেশ) ও জয় (ফ্রান্স)। পোস্ট প্রোডাকশনের দায়িত্বে ছিলেন সৈয়দ নওশাদ।

‘মন বেফানা’ প্রকাশিত হয়েছে আশরাফুল পাভেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.