Sylhet Today 24 PRINT

সংগীতশিল্পী আসিফ আকবরের পার্ক করা গাড়িতে গুলি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার সময় মগবাজার বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন আসিফ আকবর। গাড়ি নিচে পার্ক করা ছিল। সেই গাড়িতে এসে দুই রাউন্ড গুলি করে গেছে দুর্বৃত্তরা।

সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.