Sylhet Today 24 PRINT

দেবাশীষের ছবিতে পরীমনি

বিনোদন ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

এবার শুধু পুড়বে না, জ্বলবেও। বলছিলাম পরীমনির নতুন ছবির কথা। ‘পুড়ে যায় মন’ ছবির ধারাবাহিকতায় এবার ‘মন জ্বলে’ শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ ছবিতে পরীমনির বিপরীতে থাকছেন সাইমন।

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নির্মাণাধীন ‘স্বপ্নজাল’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে চাঁদপুরে অবস্থান করছেন পরীমনি। এরই ফাঁকে সোমবার রাতে ঢাকায় এসেছিলেন তিনি। মূলত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘মন জ্বলে’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্যই তার এই আগমন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘পুড়ে যায় মন ছবির সফলতার পর এবার ‘মন জ্বলে’তে যুক্ত হলাম। সবকিছু ঠিক থাকলে এ বছরের মাঝামাঝিতে শুটিং শুরু করতে পারব। ’

এদিকে সাইমনের সঙ্গে আবারো জুটি বাঁধা প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক আমাদের এ জুটিকে বেশ ভালো ভাবেই গ্রহণ করেছে। তাই ‘পুড়ে যায় মন’ এর ধারাবাহিকতায় এ ছবিতেও তার সঙ্গে কাজ করছি।’

উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে সম্প্রতি পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’ ছবির শুটিং শুরু হয়েছে। এতে তার বিপরীতে দেখা মিলবে নবাগত ইয়াশ রোহানের। ছবির কাহিনি, চিত্রনাট্য লিখার পাশাপাশি পরিচালনাও করছেন গিয়াসউদ্দিন সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.