Sylhet Today 24 PRINT

আলোচনায় সানির ১১ মিনিটের ভিডিও

বিনোদন ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ধূমপান বিরোধী বিজ্ঞাপনে অভিনয় করেছেন সাবেক পর্ন স্টার সানি লিওন এবং প্রবীণ বলিউড অভিনেতা আলোকনাথ। ১১ মিরিটের ভিডিওটি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল। ধূমপানের কারণে মানুষের মৃত্যু হয় সেই বিষয়টি বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে।

কিছুদিন আগেই চাউর ছিলো ধূমপান বিরোধী একটি মজার অ্যাড ফিল্ম-এ তাদের একসঙ্গে অভিনয় করার কথা।ইতিমধ্যেই সেই অ্যাড ফিল্মটি মুক্তি পেয়েছে। যেখানে গ্রামীণ এক মহিলার চরিত্রে দেখা যাচ্ছে সানিকে। আর অলোকনাথ একজন ‘সংস্কারি বাবা’-র চরিত্রে অভিনয় করেছেন। এই দুই অভিনেতা ছাডাও অ্যাড ফিল্মটিত দীপক ডোবরিয়াল অভিনয় করেছেন।

বিজ্ঞাপনে দেখা যায় আলোকনাথ ধূমপান করার কারণে অসুস্থ হয়ে পড়েন। সানির সঙ্গে আলোকনাথের বিয়ে হয়। তবে বিয়ের দিনে সানি লিওনের স্পর্শে মৃতূবরণ করেন আলোকনাথ। বিজ্ঞাপনে সচেতনতামূলক কিছু কথা তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, একটি সিগারেট জীবন থেকে ১১ মিনিট নষ্ট করে দেয়। তাই একটি সিগারেট খেয়ে অন্য সিগারেটটি খাওয়ার আগে বিষয়টি ভেবে দেখার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপনে সানি লিওনের অভিনয় এবারই প্রথম নয়। এর আগেও সানি লিওন কনডমের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। ওই বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সমালোচনার শিকার হন সানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.