Sylhet Today 24 PRINT

শাহরুখকে প্রকাশ্যে চপেটাঘাত মহিলার !

বিনোদন ডেস্ক |  ০২ মার্চ, ২০১৬

বলিউড বাদশা শাহরুখ খানের গালে সপাটে চড় মেরেছিলেন এক মহিলা। কোনো সিনেমার ঘটনা নয়। বাস্তেই নাকি লোকাল ট্রেনে উঠে ওই মহিলার হাতে চড় খেয়েছিলেন শাহরুখ।

তবে ঘটনাটি অনেক আগের। তখন তিনি আজকের এই কিং খান ছিলেন না।

সম্প্রতি তার নতুন সিনেমা 'ফ্যান'র প্রমোশনে নিজের ক্যারিয়ার জীবন নিয়ে গল্প করেন শাহরুখ খান। আর এসময়েই তিনি তার অতীত জীবনের স্মৃতিচারণ করেন।

শাহরুখ বলেন, প্রথম মুম্বাইতে এসে ট্রেনে চড়েছিলাম। ওটা যে লোকাল ট্রেন তা জানতাম না। আমি ট্রেনে উঠে দেখি, সকলে সিটে বসে আছেন। আমি তখন বলি, আমার সিট ছেড়ে দিন। আমি টিকিট কেটে এটা বুক করেছি। সেখানে একজন মহিলাও বসেছিলেন। আমি তাকে বলি, আপনি বসতে পারেন, কিন্তু কোনও পুরুষকে আমি এখানে অ্যালাও করব না। তখন ওই মহিলা উঠে দাঁড়িয়ে সপাটে আমাকে চড় মারেন। তার পর বলেন, এটা লোকাল ট্রেন। ফলে এই সিটটা সকলের।

এত দিন পর চড় খাওয়ার স্মৃতি মনে করতে গিয়ে এক বার নিজের গালে আদরে হাতও বুলিয়ে নেন শাহরুখ খান।

প্রসঙ্গত, আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা 'ফ্যান'। এই সিনেমায় শাহরুখ খানের ফ্যানের চরিত্রেও শাহরুখকে দেখা যাবে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কিং খান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.