Sylhet Today 24 PRINT

ইচ্ছে হলে আমার বিয়ের খবর নিজেই বলব : বিপাশা

বিনোদন ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৬

বলিউডে অভিনয়শিল্পীদের বিয়ে নিয়ে সব মাধ্যমেই ব্যাপক তোড়জোড় চলে। কোন নায়িকা কাকে বিয়ে করছেন এ নিয়ে যেন মাতামাতির শেষ নেই।

আর গণমাধ্যমগুলোর এসব মাতামাতিতে যেন একটু বিরক্তই হয়েছেন নায়িকা বিপাশা বসু। তাই তো বিয়ে নিয়ে এবার নিজেই মুখ খুললেন বিপাশা।

বলিউডের নায়ক জন আব্রাহামের সঙ্গে অনেকদিন প্রেম করেছেন। তবে সেই প্রেমের পাঠ চুকিয়ে বর্তমানে এ নায়িকা প্রেমে মজেছেন করণ সিং গ্রোভারের সঙ্গে। তবে করণকে বিয়ে করছেন কি না এ নিয়ে গণমাধ্যমের বিভিন্ন আগ্রহের উত্তর দিয়েছেন বিপাশা।

এক টুইট বার্তায় বিপাশা বলেন, অনেকদিন ধরেই করণের সঙ্গে আমার বিয়ের বিষয়ে কথা শুনে আসছি। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার! তাই ইচ্ছা হলে আমার বিয়ের খবর ঠিক সময়ে নিজেই বলব।

টুইট বার্তায় তিনি লিখেছেন, অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন। বিয়ে নিয়ে আমার ঘোষণার জন্য অপেক্ষা করুন। সময় হল আমি নিজেই বিয়ের ঘোষণা দেব। সদ্যবিবাহিত প্রীতি জিন্তাও কিছুদিন আগে এভাবেই রেগে গিয়েছিলেন তার বিয়ের খবরের প্রচার শুনে। কিন্তু শেষমেশ তার এক আমেরিকান ভক্তকে চুপি চুপি বিয়ে করেছেন প্রীতি।

বিপাশা বসুও কি তাহলে প্রীতি জিন্তার পথেই হাঁটছেন কি না এ নিয়ে ভালোই গুঞ্জন চলছে। তবে বিয়ে না হওয়া পর্যন্ত এ বিষয়ে পরিষ্কার করে কিছুই বলা যাচ্ছে না। এজন্য বিপাশা ভক্তদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতেই হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.