Sylhet Today 24 PRINT

স্বজনরা আমাকে একেবারে পছন্দ করেন না: সানি লিয়ন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৬

আমার আত্মীয়-স্বজন এখন আমার সঙ্গে কথা বলেন না। ওরা আমাকে একেবারে পছন্দ করেন না, খুব খারাপ লাগে। বিগ বসের পর থেকে সবাই আমায় অবজ্ঞা করে। আমি তাদের কাছে গিয়েও দেখেছি, তারা আমাকে ভালোভাবে নেন না। সারা ভারত আমাকে গ্রহণ করলো, অথচ আমার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক, তারা আমায় গ্রহণ করলেন না। তারা আমায় একটা ফোন পর্যন্ত করেন না। অবশ্য, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

পর্ন স্টার থেকে পেশাদার অভিনেত্রী হওয়ার সুদীর্ঘ পথচলায় নানা ঘটনা তুলে ধরতে গিয়ে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন সানি লিয়ন।

নারী দিবস উপলক্ষে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমার জীবনে এমন অনেক কিছুই ঘটেছে যা মানুষ জানে না। তবে, আমাদের প্রত্যেকেরই কিছু খারাপ দিন যায়। সেখান থেকে বেরিয়ে কীভাবে এগিয়ে যাব, সেটা নির্ভর করে নিজের উপর। আমি জানি, আমার প্রকৃত পরিবার কোনটা- আমার স্বামী, ভাই, ড্যানিয়েলের বাবা-মা আর বন্ধুবান্ধবরা। আমি আজ যা, তার জন্য যারা আমায় ভালোবাসে, তাদের নিয়েই আমি খুব খুশি।

তিনি বলেন, আমার জীবন সংগ্রামে আমি কখনও লিঙ্গভেদে বিশ্বাস করিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি যদি দৃঢ় আর স্মার্ট হন, নিজের কাজটা ঠিক কী সেটা জানেন, আর জীবনে যা করছেন তা খুশি মনে করেন, তবে আপনি নিজেই নিজের এমপ্লয়ারকে বেছে নিতে পারবেন। হ্যাঁ, ভারতে ঐতিহ্যগত কিছু কারণে মহিলাদের উন্নতির শিখরে চড়ার সিঁড়িতে উঠতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.