Sylhet Today 24 PRINT

প্রথমবার বিকিনি পরে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৬

২০১০ সালে ‘তিন পতি’র মাধ্যমে বলিউডে পা রাখলেও ২০১৩ সালে আশিকি-২ সিনেমার মাধ্যমে বলিউডে সাড়া ফেলে দেন এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এরপর এক ভিলেন, হায়দার, অংলি এবং বাণিজ্য সফল ছবি এবিসিডি-২-এ অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হন তিনি। কিন্তু কখনোই তাকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা যায়নি, যা প্রথমবার দেখা ঘেল সদ্য আলোচিত সিনেমা ‘বাঘি’র প্রকাশিত ট্রেলারে!

হ্যাঁ। প্রথমবার বলিউডে বিকিনি পরিহিত অবস্থায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গতকাল ইউটিউবে রিলিজ হয়েছে তার অভিনীত আসন্ন ছবি ‘বাঘিনি’র ট্রেলার। দুর্দান্ত এই ট্রেলারে অভিনেতা টাইগার শ্রফের রুদ্রমূর্তির পাশাপাশি দেখা গেল আবেদনময়ী শ্রদ্ধা কাপুরের ভিন্নরূপ!

প্রথমবার বলিউডের ছবিতে বিকিনি প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, হ্যাঁ। বিকিনিতে আমি প্রথমবার। চমৎকার এই দৃশ্যটি ধারন হয়েছে ক্রাবিতে। নিশ্চয় এই দৃশ্যটি সকলেই পছন্দ করেবন!

শ্রদ্ধার এমন আবেদনময়ী লুক দেখে নিশ্চয় তার ভক্ত অনুরাগীদের আগ্রহ আরো বেড়েছে! আর এমন আগ্রহ নিবারণ করতে হলে অপেক্ষা করতে হবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। কারণ সাবির খানের পরিচালনায় ছবিটি আসছে ২৯ এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.