Sylhet Today 24 PRINT

পর্দায় নয়, বাস্তবেই চেয়ারম্যান প্রার্থী সোহেল খান

বিনোদন ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৬

বিভিন্ন নাটক-টেলিছবিতে সোহেল খানকে নানা সময়ে চেয়ারম্যানের চরিত্রে দেখা গেলেও এবার বাস্তবেই চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে তিনি।

জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ এলাকা ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়বেন তিনি। ইতোমধ্যে জনসংযোগও শুরু করে দিয়েছেন এই অভিনেতা।

তিনি জানিয়েছেন, এলাকাবাসীর সেবা করার মানসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.