Sylhet Today 24 PRINT

‘নাইট প্রোগ্রামে’ চার্জ কত, প্রশ্নে সাংবাদিককে সানির চড়

বিনোদন ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৬

গুজরাটে এক সাংবাদিকের অশ্লীল এক প্রশ্নে কষে চড় মারলেন সানি লিওন।

সাবেক এ পর্ণ তারকা বর্তমানে তার আগের জীবন যে সম্পূর্ণ আলাদা সেটা অনেকেই জানলেও বুঝি তা জানতেন না সে সাংবাদিক। ফলে তার মাশুল গুণতে হয় প্রকাশ্যে চড় খাওয়ার মাধ্যমে।

সানির সঙ্গে রং খেলতে বিশেষ এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল গুজরাট। বসন্তের এই উৎসবে প্রধান অতিথি ছিলেন সানি। তাই গত বৃহস্পতিবার হোলি উৎসবে সামিল হতে গুজরাট আসেন সানি। সেখানে হোটেলে ঢোকার মুখেই সাংবাদিকের অশ্লীল প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। ”

‘নাইট প্রোগ্রামে’ কত চার্জ করেন সানি’ অশ্লীল এই প্রশ্নটি করা হয় তাঁকে। এই প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গে রেগে যান সানি। উত্তরে সবার সামনেই সাংবাদিকের গালে চড় কষালেন নায়িকা।

তবে সানি কিন্তু বেশ পেশাদার। ব্যক্তিগত বিষয় গুলি আলাদাই রাখেই। তাইতো এসব ঘটনার পরেও অনুষ্ঠানে হাজির ছিলেন সানি লিওন।

এমনই এই ঘটনার ১৫ মিনিট পর হোটেল রুম থেকে বেড়িয়ে এসে পারফর্মও করেন সানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.