Sylhet Today 24 PRINT

মেয়েকে নিয়ে হোলি উৎসবে ঐশ্বরিয়া-অভিষেক

বিনোদন ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৬

বৃহস্পতিবার ভারতজুড়ে পালিত হলো হোলি উৎসব। পুরো ভারত মেতেছিল উৎসবের জোয়ারে। উৎসবে সামিল হয়েছেন বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান-কেন নেই উৎসবে। উৎসবে বাবা-মার সামিল হয়েছিল ছোট্ট আরাধ্যও। ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন একমাত্র মেয়েকে নিয়ে ছুটির আমেজে দিনটি কাটিয়েছেন। আরাধ্যের মুখেও রঙ লাগিয়েছেন।

আরাধ্যও কম যান না। বাবা-মার মুখেও রঙ মাখিয়ে দিয়েছেন। তিনজনের রঙিন একটি ছবি ইন্সট্রাগ্রামে পোস্ট করেছেন অভিষেক বচ্চন। ক্যাপশনে লিখেছেন, মাই গার্লস’। ছবিতে দেখা দেখে মার কোলে শুয়ে আছে আরাধ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.