Sylhet Today 24 PRINT

ঢাকায় মোনালির কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৬

অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হলো মোনালি ঠাকুরের মুক্ত আকাশ কনসার্ট। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ আয়োজন। 'শেয়ার দ্য মিউজিক' নামের এ কনসার্ট-এর অন্যতম আকর্ষণ হিসেবে ছিলেন ভারতীয় এই জনপ্রিয় শিল্পী।

আগামী ৩০ মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক ইন্টেগ্রিটি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট শুক্রবার বিকালে জানিয়েছেন আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে তারা জানায়, কিছু জটিলতা তৈরি হওয়ায় এটি আপাতত হচ্ছে না।

আয়োজক প্রতিষ্ঠানের ইভেন্ট ম্যানেজার প্রদীপ চৌধুরী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। সবার কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘শিগগিরই আমরা পরবর্তী তারিখ ঘোষণা করব।’

মোনালির পাশাপাশি এতে বাংলাদেশের চারটি ব্যান্ডের পরিবেশনার কথা ছিল। এগুলো হলো আর্টসেল, শূন্য, ইউটার্ন ও উপশহর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.