Sylhet Today 24 PRINT

সাংবাদিককে চড় দিইনি: সানি লিওন

বিনোদন ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৬

সানি লিওন সাংবাদিককে চড় মারার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার সম্পর্কে ভুল খবর ছড়িয়েছে মিডিয়া।

সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেছেন, “ওই খবর সম্পূর্ণ মিথ্যা। কোনো সত্যতা যাচাই না করেই সংবাদ প্রচার করা হয়েছে। এটা লজ্জার। এমনকি সানির উদ্ধৃতিটাও ভুল। মিডিয়া যে মিথ্যা বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি।”

এর আগে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গুজরাতের সুরতে একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সানি। অনুষ্ঠানের নাম ‘প্লে হোলি উইথ সানি লিওন’। সেখানেই পারফরম্যান্সের আগে একটি পাঁচতারা হোটেলের করিডোরে তাঁকে আচমকা প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, “আগে আপনি পর্নোস্টার ছিলেন, এখন ফিল্ম স্টার। সুতরাং এখন আপনি কত টাকা নেন?” প্রশ্ন শুনেই রেগে ওঠেন সানি। তবু নিজেকে সংযত রেখে পাল্টা প্রশ্ন করেন, ‘‘কী বললেন? আর এক বার বলুন!’’ এরপর সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় জানতে চান, “রাতের প্রোগ্রামের জন্য এখন আপনার চার্জ কত?” নিজেকে আর সংযত রাখতে পারেননি সানি।  সোজা চড় কষিয়ে দেন ওই সাংবাদিককে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.