Sylhet Today 24 PRINT

অভিনয়ে ফিরছেন প্রীতি!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৬

মাঝে যেন হারিয়েই গিয়েছিলেন বলিউড থেকে। সম্প্রতি বিয়ের পর খবর রটেছে আবারো  বলিউডে ফেরার কথা ভাবছেন প্রীতি জিনতা।

‘কাল হো না হো’, ‘বীর-জারা’র মতো জনপ্রিয় ব্যবসাসফল ছবি রয়েছে যার ঝুলিতে, বলিউডের সেই ‘মিষ্টি মেয়ে’ প্রীতি জিনতা-ই কিনা কিছুদিন আগে অভিনয় ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন!

কিন্তু এবার ভ্ক্তদের হতাশ করবেন না প্রীতি। খুব তাড়াতাড়ি পরদায় দেখতে পাওয়া যাবে প্রীতিকে।

শেষ তাঁকে ২০১৩ সালে ‘ইশ্ক ইন প্যারিস’ ছবিতে দেখা গিয়েছিল। এবার তিনি নীরজ পাঠকের ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে অভিনয় করবেন। বিয়ের পর এটাই প্রীতির প্রথম কাজ। এছাড়া রয়েছেন সানি দেওল, আমিশা পটেল, মিঠুন চক্রবর্তী়ও। ছবিতে এক দস্যুর চরিত্রে অভিনয় করবেন প্রীতি!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.