Sylhet Today 24 PRINT

আঁখির ‘ফাল্গুনে কৃষ্ণচূড়া’

বিনোদন ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

 নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। ফাল্গুনে কৃষ্ণচূড়া’ শিরোনামে গানটি লিখেছেন কবির বকুল। সঙ্গীতায়োজনে আছেন শওকত আলী ইমন। গত পরশু মগবাজারের একটি স্টুডিওতে শুরু হয় গানটির কাজ। আঁখি আলমগীরকে  নিয়ে বেশ আশাবাদি শওকত আলী ইমন। জানিয়েছেন, ‘গানটি সফলতা পাবে আশা করি। তবে কঠোর পরিশ্রমও করতে হবে তাকে।’

এছাড়া বর্তমানে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’ নতুন একটি অ্যালবামের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।  ইতিমধ্যে আসিফের সঙ্গে ‘বেসামাল মন’ শিরোনামে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি গানের কাজও চলছে।

এছাড়া কলকাতার নতুন একটি মিক্সড অ্যালবামে গাইছেন আঁখি আলমগীর। ‘মনে সাথে সব অভিমান’ শিরোনামে একটি গানে কন্ঠ দিচ্ছেন তিনি। গানটি লিখেছেন আশিষ বৈদ্য। আঁখি ছাড়াও বাংলাদেশ থেকে সঙ্গীতশিল্পী সন্দীপনেরও একটি গান থাকছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.