Sylhet Today 24 PRINT

ঢাকায় গান গাইলেন প্রতুল মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

দুই বাংলার বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় গাইলেন টিএসসিতে। মেঘলা আকাশে টুপটাপ বৃষ্টির মধ্যে একটু দ্রুতই যেন শেষ হয়ে গেলো আয়োজন। তবু, প্রতুলের গানে কিছুক্ষণের জন্য মুগ্ধ ছিলেন টিএসসিতে আগত মানুষ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে বুধবার রাজধানীর টিএসসিতে এক সাংস্কৃতিক আয়োজনে প্রতুল গান পরিবেশন করেন। এছাড়াও গান পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মীরা।

এ দিন সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিকেল ৪টা থেকে শুরু হওয়া আলোচনা সভা শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.