Sylhet Today 24 PRINT

আমিরের বাসায় সানি!

বিনোদন ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৬

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তুমুল আলোচনায় আছেন সানি লিওনি।

বিভিন্ন সাক্ষাৎকারে তার অতীত জীবন নিয়ে বিব্রতকর প্রশ্নের সাহসী ও সাবলীল উত্তর দিয়ে ইতোমধ্যেই প্রশংসাও পেয়েছেন তিনি।

এবারে শুধু মূলধারায় অভিনয়ই নয়, বরং বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে ওঠাবসাও শুরু করেছেন সানি!

বলিউড লাইফডটকমের এক খবরে প্রকাশ, গতকাল রাতে আমির খানের বাসায় এক পার্টিতে উপস্থিত ছিলেন সানি। সঙ্গে ছিলেন তার স্বামী ডানিয়েল ওয়েবারও।
এছাড়াও সেই পার্টিতে উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ, রাজকুমার হিরানি ও রিমা লাগুর মতো খ্যাতিমান তারকারা।

উল্লেখ্য, সানি সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে একটি বিশেষ গানে অভিনয় করেছেন। এই পার্টির পর অনেকেরই ধারণা এবারে হয়তো আমির খানের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন সানি!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.