Sylhet Today 24 PRINT

কোহেলিকে ক্ষমা করবেন না আনুশকা

বিনোদন ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৬

আনুশকা শর্মার সঙ্গে  ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্ক ভালো যাচ্ছে সেটা মোটামুটি সবারই জানা। ভে্ঙ্গে যাওয়া প্রেম জোড়া লাগানোর কথা শোনা গেলেও তা নিয়েও ভেজাল রয়েছে। সম্প্রতি আনুশকার বক্তব্য থেকে বিষয়টি আরো স্পষ্ট হলো।

বলিউড লাইফ সূত্রের খবর, আনুশকা নাকি বলেছেন, বিরাটকে তিনি কিছুতেই ক্ষমা করতে পারবেন না । আনুশকা এও জানিয়েছেন, এ মুহূর্তে তিনি বিরাটকে নিয়ে নতুন করে কিছু ভাবতে চান না।

 নতুন ছবি ‘সুলতান’-এর শুটিং করছেন। প্রেমঘটিত কোনো ব্যাপার আর নিজের সঙ্গে জড়াতে চান না ‘পিকে’ খ্যাত এ অভিনেত্রী। এখন নিজের ক্যারিয়ার ঘিরেই যত ভাবনা আনুশকার। তাই শুধু বিরাট নয়, অন্য কোনো পুরুষের সঙ্গেই নিজেকে আর জড়াবেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.