Sylhet Today 24 PRINT

প্রত্যুষার মৃত্যুতে বয়ফ্রেন্ড আটক

বিনোদন ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৬

ভারতের মুম্বাইয়ে 'বালিকা বধূ' সিরিয়ালের অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু রাহুলরাজ সিংহকে জিজ্ঞাসাবাদের পর আটক করল মুম্বাই পুলিশ। প্রত্যুষার বন্ধুদের অভিযোগ, আত্মহত্যা নয়, প্রত্যুষাকে খুন করা হয়েছে। আর এই অভিযোগে সন্দেহের তির রাহুলের দিকে।

শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রত্যুষার পরিবারের সদস্যরা মুম্বাই পৌঁছেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকার। তারা বাঙ্গুরনগর থানার পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

রাহুলের সঙ্গে প্রত্যুষার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিভিন্ন পার্টিতে তাকেই বয়ফ্রেন্ড বলে পরিচয় দিতেন নায়িকা। কিন্তু মুম্বইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, সম্প্রতি রাহুলের সঙ্গে অন্য কারও বাগদান হয়ে যায়। তখন থেকেই নাকি মানসিক ভাবে ভেঙে পড়েন প্রত্যুষা। তবে এ নিয়ে এখনও কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

শুক্রবার মুম্বইয়ের বাড়ি থেকে ২৪ বছর বয়সী প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী।

জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তার অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.