Sylhet Today 24 PRINT

মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বিয়ের একবছরের মাথায় মা হওয়ার খবরটি অবশ্য তিনিই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

৩০ বছর বয়সী শ্রেয়া ২০১৫ সালে ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্যকে বিয়ে করেন। ২০০০ সালে ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া ঘোষাল।

২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থার কথা জানান দেন তিনি। সেরা নারী সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আর ডি বর্মণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন শ্রেয়া।

এরপর থেকে তিন শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন শ্রেয়া। গান গেয়েছেন বাংলা, নেপালি, তেলেগু, তামিল, ভোজপুরি, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, গুজরাটি, মালয়ালম, ওড়ে ও অসমিয়া ভাষায়। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.