Sylhet Today 24 PRINT

খোকনের জন্য কাঁদলেন মৌসুমী

বিনোদন ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

মৌসুমীর অধিকাংশ চলচ্চিত্রের পরিচালক শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে মুষড়ে পড়েছেন মৌসুমী। মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে ছুটে গেছেন তিনি।

সংবাদমাধ্যমের ক্যামেরায় মৌসুমীকে পাওয়া গেল কান্না বিধ্বস্ত চেহারায়। বোরখা পরে এসেছেন তিনি। সংবাদকর্মীরা কথা বলতে চাইলেও ভেঙে ভেঙে কথা বলছিলেন। বারবার কেঁদে ফেলছেন। মৌসুমী বলেন, সারাজীবন উনি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। মানুষকে ভালোবাসার অসম্ভব গুণ ছিল তাঁর। তার প্রতি কারো যদি কোনো পাওনা অথবা দাবি থাকে, সেই দাবি ছেড়ে দেবেন প্লিজ।

সোমবার সকাল সোয়া ৮টায় রাজধানীর উত্তরায় আধুনিক হাসপাতালে মারা যান খ্যাতনামা পরিচালক শহীদুল ইসলাম খোকন।

খোকনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৌসুমীর পাশাপাশি অনেকেই ছুটে গেছেন খোকনের বাসায়। অভিনেতা রুবেল, ওমর সানি, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, রায়হান মুজিবও সকালে হাজির হন খোকনের বাসায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.