Sylhet Today 24 PRINT

রাস্তায় সস্তায় চা হাতে প্রীতির মিষ্টি হাসি !

বিনোদন ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৬

নিজের গাড়িতে সস্তা চায়ের কাপ নিয়ে বসে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মাথায় ক্যাপ। বিয়ের পর গত ৩ এপ্রিল প্রথমবার ভারতে ফিরেই চা পান করে চাঙ্গা হয়ে নিলেন তিনি।

৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের দল কিংস ইলেভেন পাঞ্জাবকে সমর্থন জানাতেই প্রীতির ফেরা। প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে দলটির সহ-মালিক ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রীতি লিখেছেন, ‘উড়োজাহাজে অনেকক্ষণ বসে থাকার ক্লান্তি দূর করতে মুম্বাইয়ে গরম চা পান করছি। নিজের দেশে প্রতিটি মিনিটই ভালো লাগে।’

প্রীতি এখন চূড়া পরেন। ভারতীয় বধূরা বিয়ের পর কিছুদিন এই চুড়ি পরে থাকে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত ২৮ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডএনাফকে বিয়ে করেন তিনি। তবে স্বামীকে ছাড়াই ভারতে আসতে হয়েছে তাকে। কারণ জেনে তার কাজ নিয়ে খুব ব্যস্ত।

মুম্বাইয়ে এসে শরীরচর্চা কেন্দ্রেও যেতে শুরু করে দিয়েছেন প্রীতি। স্বনামধন্য ফিটনেস বিশেষজ্ঞ ইয়াসমিন করাচিওয়ালার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি।

এদিকে প্রীতি সম্প্রতি ঘোষণা দেন তার পরবর্তী ছবি হবে ‘ভাইয়াজি সুপারহিট’। এতে তিনি অভিনয় করেছেন সানি দেওলের বিপরীতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.