Sylhet Today 24 PRINT

সালমার গানের মডেল সুজানা

বিনোদন ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৬

নাটকের পাশাপাশি নিয়মিতে মিউজিক ভিডিওতে মডেলিংয়েও কাজ করছেন সুজানা। এবারই প্রথমবারের মতো সালমার গানে মডেলিং করছেন সুজানা। ‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’-শিরোনামে গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আহমেদ রাজিবের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মাসুম। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

সালমা জানালেন, বেশিরভাগ মিউজিক ভিডিওতে আমিই মডেলিং করি। কিন্তু এবার সুজানা আপুকে নিয়ে কাজটা করছি। গানটি নিয়ে আমি বেশ আশাবাদি। বৈশাখ উপলক্ষে গানটি প্রকাশ করা হবে।’

পুরান ঢাকা ও মানিকগঞ্জে গানটির দৃশ্যধারণ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.