Sylhet Today 24 PRINT

শাহরুখ বললেন, ‘থ্যাংক ইউ বাংলাদেশ’!

বিনোদন ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৬

আসছে ১৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত চলতি বছরের প্রথম সিনেমা ‘ফ্যান’। ছবিটির প্রমোশন নিয়ে দুর্দান্ত রকমের ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। আর প্রমোশনে সব সময়ই মাস্টার ক্লাস শাহরুখ খান। আর এবার প্রথমবারের মত কোনো সিনেমায় বাংলাদেশকেও নিজের আসন্ন ছবির প্রচারের জন্য এক হাত নিলেন শাহরুখ! বাংলাদেশি ফ্যানদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন আন্তরিক ধন্যবাদ!

সিনোম প্রমোশন কিংবা নিজের ব্রান্ডিংয়ে সবার চেয়ে এগিয়ে বলিউড বাদশা শাহরুখ। আর তাই আইপিএলে প্রথমবার তলানীর দল হয়েও শুধু মাত্র মার্কেটিং, প্রমোশন আর ব্রান্ডিংয়ের বদৌলতে অর্থ আয়ের দিক থেকে ছিলেন প্রথম সারিতে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘ফ্যান’ এর প্রমোশন নিয়ে। ভারতের বিভিন্ন শহরে ছবিটির প্রচারে ঘুরে বেড়ালেও সমানভাবে ভার্চুয়ালেও প্রচার চালিয়ে যাচ্ছেন এই তারকা অভিনেতা। আর তা লক্ষ্য করা যাবে তার সোশাল সাইটগুলোতে একটু ঢুঁ মারলেই। টুইটার কিংবা ফেসবুকে তার ওয়াল ভরে গেছে বিশ্বব্যাপী তার ফ্যানদের শুভ কামনা জানিয়ে। আর তা দেখতে দেখতেই চোখ আটকে গেল একটি লেখায়। বোল্ড হরফে লেখা ‘থ্যাঙ্ক ইউ বাংলাদেশ’।

কলকাতা ভিত্তিক শাহরুখের একটি ফেসবুক পেইজ ‘দ্য কিংস ক্লাব’। সেখানেই শুক্রবার সকালে বাংলাদেশি এক শাহরুখ ভক্তের ‘যাবরা ফ্যান’ গানটির ভিডিও শেয়ার করেছেন। আর সেটাই চোখে পড়ে শাহরুখের। আজ দুপুরেই তিনি তা নিজের টুইটে শেয়ার করে বাংলাদেশে তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

আদিত্য চোপড়া প্রযোজিত ও মনীশ শর্মা পরিচালিত ‘ফ্যান’ সিনেমায় সুপারস্টার ও ফ্যানের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। মনীশ শর্মার এ সিনেমা যেন আসল শাহরুখকেই ফুটিয়ে তুলেছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে ১৫ এপ্রিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.