Sylhet Today 24 PRINT

নায়ক নয়, পরিচালকই মাহির কাছে ফ্যাক্টর

বিনোদন ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৬

নিজের বিপরীতে কে অভিনয় করছেন সেটা নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। মাহি জানান, সব পরিচালকই তার কাছে গুরুত্বপূর্ণ।

সংবাদমাধ্যমে বলা হয়, অভিনয় জীবনের শুরুতে তার বিপরীতে কোন নায়ক রয়েছেন, তা নিয়ে চিন্তা করতেন মাহি। কিন্তু এখন সবার সঙ্গে কাজ করতেই তিনি স্বচ্ছন্দ। ছবিতে সই করার আগে কোন পরিচালকের ছবি সেটাই তার কাছে একমাত্র বিবেচ্য।

মাহি জানিয়েছেন, পরিচালক যাকে যোগ্য মনে করবেন, তাকেই নির্বাচন করবেন। এ নিয়ে আলাদা করে ভাবনার কিছু নেই। বরং দিনের শেষে পরিচালকই বড় ফ্যাক্টর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.