Sylhet Today 24 PRINT

বার ডান্সার হলেন অর্পিতা!

বিনোদন ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৬

থিয়েটারের মেয়ে হলেও ইদানীং নাটক ও ভিন্ন ধারার ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন অপর্ণা ঘোষ। শোবিজ অঙ্গনে খুব অল্প সময়েই নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন এ অভিনেত্রী।

জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে এবার বারে নাচতে দেখা যাবে। তা-ও আবার যেই সেই নাচ নয়, একেবারে হিপহপ নাচ। আসছে ঈদ উপলক্ষে নির্মিতব্য ‘অলৌকিক প্রেমের ঘ্রাণ’ নামের একটি টেলিফিল্মে অপর্ণা ঘোষকে দেখা যাবে বার ড্যান্সারের ভূমিকায়। এতে তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

এ প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘গল্প পড়েই এতে অভিনয় করতে উৎসাহিত হয়েছি। দারুণ একটি গল্পের টেলিফিল্ম হবে এটি। মাহফুজ ভাইয়ের সঙ্গে কাজ হলে গল্প নিয়ে ভাবার প্রয়োজন হয় না। তার অভিনীত নাটকগুলোর দিকে তাকালেই সেটি পরিলক্ষিত হয়।’ টেলিফিল্মটিতে অপর্ণা ও মাহফুজ আহমেদ ছাড়া আরও অভিনয় করবেন কুমকুম হাসান, নিয়াজ মোর্শেদ প্রমুখ। আগামী মাসের মাঝামাঝি সময়ে নাটকের শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.