Sylhet Today 24 PRINT

বিরাটকে ছেড়ে পাকিস্তানির সঙ্গে সংসার পাতবেন আনুশকা!

বিনোদন ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৬

বিচ্ছেদের পর আবার একসঙ্গে হচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা- এমনটাই শোনা যাচ্ছিল বলিমহলে। ৬ এপ্রিল রাতে বান্দ্রার একটি রেস্তোরাঁয় তারা নাকি একসঙ্গে ডিনারও করেছেন। কিন্তু কোথায় বিরাট কোহলি? কোথায় সেই ডিনার? কোথায় সালমান খানের সেই চেষ্টা? সব জল্পনার অবসান। এবার পাকিস্তানি নায়ক ফাওয়াদ খানের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন আনুশকা শর্মা।

তবে এই বিয়ে খুব সহজে হচ্ছে না। আনুশকার পরিবারের পক্ষ থেকে প্রবল বাধা এসেছে। কিন্তু আনুশকা তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি বলে শোনা যাচ্ছে। তিনি ঘর ছেড়ে ফাওয়াদের সঙ্গে সংসার পাতবেন।

এইবারে বিষয়টি খোলসা করা যাক। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রণবীর কাপুরের প্রেমকাহিনির পাশেই থাকছে আনুশকা এব‌ং ফাওয়াদের গল্প। ছবিতে দু’টি গল্প সমান্তরালভাবে এগোবে। আর সেই ছবিতেই কোন পথে আনুশকা এবং ফাওয়াদের গল্প এগোবে, তারই একটা আভাস পাওয়া গেছে।

আনুশকা ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। ফাওয়াদ রেডিও জকি। দু’জনের প্রেম পরিণতি পাবে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে। উপরের গল্প তারই সূত্রধার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.