Sylhet Today 24 PRINT

পহেলা বৈশাখে ঘুমাবো: মৌসুমী

বিনোদন ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৬

শুক্রবারে মুক্তি পেয়েছে মৌসুমী হামিদ অভিনীত চলচ্চিত্র ‘পুর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’। ছবিতে একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব খানের প্রেমে পড়েন। কিন্তু একটা সময় আমি বুঝতে পারেন, শাকিব খান আরেকজনের প্রেমে পড়েছেন। তাঁদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেন মৌসুমী। এর আগে এমন চরিত্রে খুব একটা দেখা যায়নি তাকে। ছবিতে তার অভিনয়ও দর্শকরা পছন্দ করেছে। সাড়াও পাচ্ছেন ভালোই বলে জানালেন।

তবে এখনো সিনেমা হলে বসে ছবিটি দেখা হয়নি তার। কারণ একটি নাটকের শুটিংয়ে বর্তমানে মানিকগঞ্জে অবস্থান করছেন। গোলাম সোহরাব দোদুলের ‘ব্রেকআপ দেন ওয়েকাপ’ নামে একটি নাটকের শুটিং করছেন। ফিরবেন পহেলা বৈশাখের আগেরদিন। তাই এবারের বৈশাখ নিয়ে তেমন প্ল্যান করেননি তিনি। জানালেন, পহেলা বৈশাখে ঘুমাবো। প্রচন্ড গরম, মেকাপ নিয়ে বাইরে বেরুতে ইচ্ছা করেনা। তবে চ্যানেল আইয়ের একটি প্রোগ্রামে যা্ওয়ার পরিকল্পনা আছে। দেখি কি করা যায়।’

উল্লেখ্য, মোশাররফ করিমের বিপরীতে সুমন আনোয়ারের ‘কয়লা’ নামে একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। চলতি বছরের শেষ দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.