Sylhet Today 24 PRINT

এবার ‘হিপহপ’ স্টাইলে কুদ্দুস বায়াতি [ভিডিও]

বিনোদন ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৬

এবার সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি। লুঙ্গি-গামছা ছেড়ে একেবারে জিন্স-কেডস পড়ে গান গাইতে নেমে পড়েছেন ‘যমুনার জল দেখতে কালো’ খ্যাত এ সঙ্গীতশিল্পী।

হিপহপ স্টাইলে গলায় সুর তুলেছেন কুদ্দুস বয়াতি। ডিজের তালে গাইলেন ‘আসো মামা হে’ শিরোনামের একটি গান। এতে বাউল ও হিপহপের ফিউশন করেছেন প্রীতম হাসান। তারা দু’জন মিলে গেয়েছেন গানটি।

‘আসো মামা হে’ গানটি ইউটিউবে প্রকাশ পায় গত ৯ এপ্রিল। ভিন্ন স্টাইলের গানটি এরই মধ্যে সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে ভিডিওটি আপ করেছেন। এই ভিডিওটি দর্শক ইতিমধ্যে প্রায় এক লাখের বেশি মানুষ দেখেছেন।

ভিডিওতে ভিন্নভাবে হাজির হলেও বেশ সাবলীল ছিলেন কুদ্দুস বয়াতি। ‘আসো মামা হে’ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.