Sylhet Today 24 PRINT

পহেলা বৈশাখে সামিনার বিশেষ উপহার

বিনোদন ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৬

এবারের বৈশাখে সামিনা চৌধুরী তার শ্রোতাদের নতুন উপহার দিয়েছেন। গত কয়েক দিনের অক্লান্ত পরিশ্রমের পর বৃহস্পতিবার বাজারে আসে তাঁর ‘বৈশাখ দেয় হাঁক দরজায়’। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি নিজে এবং মডেলও তিনিই।

এটি অডিও আকারে প্রকাশ পেয়েছিল জুলফিকার রাসেলের কথায় ভারতের রাঘব চট্টোপাধ্যায় ও সামিনা চৌধুরীর ‘একটা বন্ধু চাই’ শীর্ষক দ্বৈত অ্যালবামে। প্রকাশ পেয়েছিল লেজার ভিশনের ব্যানারে।

সামিনা জানান, ‘অনেকদিন ধরেই ভাবছিলাম এই বৈশাখে আমার প্রিয় শ্রোতাদের কী উপহার দেওয়া যায়। হুট করে মাথায় এলো আমার গাওয়া অসাধারণ কথা-সুরের বৈশাখী গানটির নাম- বৈশাখ দেয় হাঁক দরজায়…। যেমন ভাবনা তেমনই কাজ। কয়েকজন প্রিয় মানুষের সহযোগিতায় বৈশাখের ঠিক দু’দিন আগে দিন-রাত খেটে গানটির ভিডিও শ্যুটিং ও সম্পাদনার কাজ শেষ করি। অতঃপর সবার জন্য আজ  পহেলা বৈশাখের প্রথম প্রহরে গানটির ভিডিও প্রকাশ করি ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে। এই ভিডিওটির কারণে আমার এবারের বৈশাখ আরও আনন্দময় হলো।’  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.