Sylhet Today 24 PRINT

\'সর্বজিত\' নিয়ে অন্যরকম ঐশ্বরিয়া [ভিডিও]

বিনোদন ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৬

অনেকদিন ঐশ্বরিয়া ভক্তরা তার অভিনীত কোনো সিনেমা দেখেননি। বিয়ের পর গত বছর ‘জাজবা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে ফেরেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি।

‘সর্বজিত’ সিনেমার মধ্য দিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন ঐশ্বরিয়া। সিনেমায় অন্যরকম এক ঐশ্বরিয়াকে দেখতে পাবেন ভক্তরা।

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে কারাবন্দী ভারতীয় নাগরিক সর্বজিত সিংয়ের জীবনী নিয়ে সিনেমার গল্প। লাহোর ও ফয়সালাবাদে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। ১৯৯০ সাল থেকে লাহোর কারাগারে বন্দি ছিলেন। পরবর্তীতে পাকিস্তানের জেলখানায় অস্বাভাবিক মৃত্যু হয় তার।

সর্বজিতের নাম ভূমিকায় অভিনয় করেছেন রণদ্বীপ হুদা। সর্বজিতের বোন দলবীরের ভূমিকায় দেখা যাবে অ্যাশকে। কারাগার থেকে সর্বজিতকে মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন দলবীর। এখানে অ্যাশকে সেই চরিত্রেই দেখা যাবে। আর চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করেননি বচ্চন পরিবারের বধূ।

গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার।

উমাঙ্গ কুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী ২০ মে মুক্তি পাবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.