Sylhet Today 24 PRINT

চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৬

তিন বছর পর চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘বন্ধ দরজা’ চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

নির্মাতা জয় বলেন, ‘এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। প্রতিবন্ধী শিশুদের নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। ইমপ্রেস এটি প্রযোজনা করছে। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য মৌখিক সম্মতি দিয়েছেন পূর্ণিমা। খুব শিগগিরই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার বিপরীতে একটি চরিত্রে থাকছি আমি নিজেই। তবে নায়ক চরিত্রে কে থাকছে তা এখনো ঠিক করিনি’।

শাহরিয়ার নাজিম জয় জানান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে।

সর্বশেষ ইফতেখার আহমেদ ফাহমীর ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। তারপর মা হাওয়ার কারণে তিন বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন একসময়ের তুমুল জনপ্রিয় এ নায়িকা।

উল্লেখ্য, মনের মাঝে তুমি, মেঘের পরে মেঘ, শাস্তি, সুভা, আকাশ ছোঁয়া ভালোবাসাসহ বেশ কটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.