Sylhet Today 24 PRINT

ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের রিয়া

বিনোদন ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৬

ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি  (ডিসিআরইউ) শোবিজ অ্যাওয়ার্ড-২০১৫ এর প্রতিশ্রুতিশীল অভিনেত্রী (চলচ্চিত্র) বিভাগে পদক পেয়েছেন সিলেটের মেয়ে তারানা রিয়া।

শুক্রবার সন্ধায় কেআইবি ইন্সটিটিউটে এক জমকালো অনুষ্টানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী তার হাতে এই পদক তুলে দেন ।

রিয়া জানান, আমি সব সময় চেষ্টা করি ভালো কাজ করতে, তাই আগামীতে সবার সহযোগীতা প্রয়োজন।

চলচ্চিত্রের পাশাপাশি রিয়া সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন। এছাড়াও নিয়মিত মঞ্চে নৃত্য পরিবেশন করে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.